1. : admin :
গাজীপুরে বিএনপি নেতাদের উদ্যোগে মাদকবিরোধী অভিযান, দুইজন আটক - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে বিএনপি নেতাদের উদ্যোগে মাদকবিরোধী অভিযান, দুইজন আটক

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর বাজার এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সহযোগিতায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে দুই তরুণকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—শ্রীপুর উপজেলার কাফিলাতিল এলাকার হারেজ মিয়ার ছেলে অটোচালক জজ মিয়া (১৯) এবং গাজীপুর সদর উপজেলার পাটপচা এলাকার বাচ্চু মিয়ার ছেলে আলিফ (১৯)।

শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক যায়যায় সময় কে বলেন, “দুজনের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজনের কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে, অন্যজনের কাছে পাওয়া যায়নি। এজন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভিন্ন ধারায় পৃথক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

রাজনৈতিক নেতাদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক ব্যক্তিদের সরাসরি এ ধরনের অভিযান পরিচালনার সুযোগ নেই। তবে তারা পুলিশকে সহযোগিতা করতে পারেন।”

ওসি আরো বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সেল দুজনেই জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের সহযোগিতায় মাদক ও সন্ত্রাস দমনে এলাকায় ইতিবাচক প্রভাব পড়বে এবং যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »