1. : admin :
গাজীপুরে বয়স্ক পূর্ণবাসন কেন্দ্রে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে বয়স্ক পূর্ণবাসন কেন্দ্রে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর:
নিজস্ব প্রতিবেদক:
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিচারণের মধ্য দিয়ে গাজীপুরের বয়স্কপূর্ণ আসন কেন্দ্রে যুগান্তরের দুই যুগপূর্তি উৎসব ও স্বজন সমাবেশ পালিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী গাজীপুরের হোতাপাড়া সংলগ্ন মনিপুর বয়স্ক পূনর্বাসন কেন্দ্রে বৃক্ষরোপণ, কেক কেটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্বজন সমাবেশ গাজীপুরের উদ্যোগে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি মেয়র মুহম্মদ জাহাঙ্গীর আলম।

যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপনের সভাপতিত্বে ও জয়দেবপুর প্রতিনিধি মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনি মোঃ আবুল কাশেম। প্রধান বক্তা ছিলেন যুগান্তর গাজীপুরের স্টাফ রিপোর্টার মোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মাহতাবউদ্দিন, স্বজন সমাবেশ গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ আমান উল্লাহ আমান, সদর শাখার উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, সদর শাখার সভাপতি কফিল উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পূর্ণবাসন কেন্দ্রের নিবাসী মোঃ মেহবুব হোসেন, ইফতেখার আহমেদ শামীম, এম আর মজুমদার, স্থানীয় ইউপি সদস্য আলফাজ উদ্দিন, যুগান্তরের কালিয়াকৈর প্রতিনিধি আব্দুল আলীম, কাশিমপুর প্রতিনিধি মনির হোসেন মন্ডল, রনি মন্ডল, মাহবুবুর রহমান, আয়ূব খান প্রমুখ।

প্রবীণ নিবাসী ইফতেখার আহমেদ শামী বলেন, শিল্পদ্রষ্ট ও মিডিয়াব্যক্তিত্ব নুরুল ইসলামের পদচারণা ছিল অবিস্মরণীয়। তার নিজ হাতে গড়া দৈনিক যুগান্তর নানামুখী সমস্যা-সম্ভাবনা ও মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে কখনো পিছু হটেনি। আজ যুগান্তরের প্রতিনিধি ও স্বজনেরা আমাদের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন বা অনুপ্রেরণা দিয়েছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। যুগান্তর কর্তৃপক্ষ দুপুরে খাওয়া-দাওয়া দিয়েছেন, খাবার টা বড় কথা নয়, এই যে আপনাদের সাথে আমাদের যে একটা কোঅর্ডিনেশন ও বন্ডিংয়ের সৃষ্টি হলো সত্যিই আনবিলিভেবল। এক কথায় অসাধারণ মূহুর্ত্তের সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, ঢাকার দূষিত বাতাসে যেখানে নিঃশ্বাস নেওয়া কঠিন, সেখানে সবুজ শ্যামল গাজীপুরে আমরা মন খুলে নিঃশ্বাস নিতে পারছি। এই যে আপনার আজকে একটা ছোট প্রোগ্রাম নিয়ে এসেছেন আবার চলে যাবেন, কিন্তু এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলে বুঝতে পারবেন বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধারা এবং পরিচালক, ম্যানেজার, মালিকপক্ষের সাথে আমাদের ভিষণ রকম একটি মেল বন্ধন। কি একটা অনুভূতির জায়গা এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। তবে আজ আমরা যুগান্তর স্বজনদের আন্তরিকতায় মুগ্ধ এবং অনুপ্রাণিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »