1. : admin :
গাজীপুরে "জন্মান্ধ আট সদস্যের" পরিবারকে ঘর উপহার দিলেন বিএনপি নেতা - ডা. রফিকুল ইসলাম বাচ্চু - যায়যায় সময়
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ গাজীপুরে গৃহবধূ মিতা রানীর মৃত্যু: এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা, পরিবারের সংবাদ সম্মেলন পালিয়ে বিয়ে, পরিবার মেনে না নেওয়ায় আর্থিক সংকটে চুরির পথ বেছে নেওয়ার দাবি নবদম্পতির শেখ রমজান হাসান(নূর) এর রম্য কবিতা “বিয়ে বিভ্রাট” গাজীপুরে হামলায় আহত জাহিদ হাসানকে হাসপাতালে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন রিসভী

গাজীপুরে “জন্মান্ধ আট সদস্যের” পরিবারকে ঘর উপহার দিলেন বিএনপি নেতা – ডা. রফিকুল ইসলাম বাচ্চু

শেখ রমজান হাসান (নূর)
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময় 

গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামে জন্মান্ধ আট সদস্যের একটি অসহায় পরিবারকে সেমিপাকা একটি নতুন ঘর উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

শনিবার (৫ জুলাই) দুপুরে তিনি নিজেই উপস্থিত থেকে পরিবারের হাতে ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। শুধু ঘর উপহারই নয়, মানবিক দায়িত্ববোধ থেকে পরিবারটির চিকিৎসার যাবতীয় দায়িত্বও নিজ কাঁধে নিয়েছেন বলে জানান এই বিএনপি নেতা।

ডা. রফিকুল ইসলাম বলেন, “এই পরিবারটির জন্মান্ধ অবস্থায় মানবেতর জীবন যাপন আমাকে নাড়া দেয়। আমি মনে করি, সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসা উচিত এমন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। ঘরটি উপহার দিতে পেরে আমি আত্মতৃপ্তি অনুভব করছি।”

আকস্মিক এমন মানবিক উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবারটি। পরিবারটির এক সদস্য জানান, “আমরা কখনো কল্পনাও করিনি আমাদের একটা নিরাপদ ছাদ হবে। এই ঘর আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। আল্লাহ ওনার মঙ্গল করুন।”

স্থানীয়দের মতে, এই ব্যতিক্রমী উদ্যোগ একদিকে যেমন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত, অন্যদিকে তা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। তারা আশা প্রকাশ করেন, অন্যান্য সমাজসচেতন নাগরিক ও রাজনৈতিক নেতারাও এমন উদ্যোগে অনুপ্রাণিত হবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »