1. : admin :
গাজীপুরে R&G,BD গার্মেন্টস প্রশাসন ব্যবস্থাপকে অপসারণসহ ১২ দফা দাবি শ্রমিকদের - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

গাজীপুরে R&G,BD গার্মেন্টস প্রশাসন ব্যবস্থাপকে অপসারণসহ ১২ দফা দাবি শ্রমিকদের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩৪ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের ভবানীপুর এলাকার আর এন্ড জি বিডি গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকেরা হাজিরা বোনাস, নাইট বিল ও টিফিন বিল বৃদ্ধি, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসানের অপসারণসহ ১২ দফা দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌণে ২ টা থেকে পৌণে ৫ টা পর্যন্ত তিন ঘন্টা শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। শ্রমিকদের বিক্ষোভে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরে প্রশাসন ব্যবস্থাপক হাসান স্বেচ্ছায় পদত্যাগ করলে শ্রমিকেরা সড়ক থেকে সড়ে গেলে বিকেল ৫টায় যান চলাচল শুরু হয়।

বিক্ষোভকারী শ্রমিকেরা জানায়, কারখানার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান বিভিন্ন বিষয়ে শ্রমিকদের প্রশাসন বিভাগে ডেকে এনে ছোট খাটো বিষয় নিয়ে গালিগালাজ, গায়ে হাত তোলাসহ চাকুরিচ্যুতি করে। তাদের বর্তমান হাজিরা বোনাস ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা, রাত ৮ টা পর্যন্ত কাজ করলে টিফিন বিল ২০ থেকে বৃদ্ধি করে ৪০ টাকা, ছুটি কাটলে হাজিরা বোনাস কাটা যাবে না, অর্জিত ছুটির টাকা প্রতি বছরের জানুয়ারী মাসে পরিশোধ করতে হবে, ভিতরে কেন্টিনের ব্যবস্থা করতে হবে, শ্রমিকের প্রয়োজন অনুযায়ী সকল ধরনের প্রাপ্য ছুটি প্রদান করতে হবে, প্রশাসন ম্যানেজার অযথা কোনা শ্রমিককে সেকশনে ডেকে এনে খারাপ আচরণ করলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, সপ্তম তলার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) হাসান, আইই সেকশনের আশরাফুল ইসলাম ও নছিমা আক্তার এবং কারখানার মেডিকেল সেকশনের চিকিৎসক নুসরাত শারমীন আসমার অপসারণ দাবী করে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করছে।

শ্রমিকেরা আরো জানান, যেসব কর্মকর্তাদের অপসারণের দাবীতে বিক্ষোভ করা হচ্ছে তারা প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে শ্রমিকদের গায়ে হাত তোলাসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তাদের এসব আচরনের বিষয়ে একাধিকবার প্রশাসন বিভাগসহ উর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা কোনো ব্যবস্থা নেয় না। যে শ্রমিক অভিযোগ করে উল্টো তাকে প্রশাসন বিভাগে ডেকে নিয়ে লাঞ্চিতসহ চাকুরিচ্যুতি করে দেয়। আমাদের হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিল নিয়েও কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করলেও তারা আমাদের এসব আবেদনের কোনো গুরুত্ব দেয় না। যেসব শ্রমিক এসব দাবীর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে বিনা কারণে বরখাস্ত করে। পরে এক সময় তাদেরকে চাকুরিচ্যুতি করে।

এসব বিষয়ে মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান জানান, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা অয়ৌক্তিক, মিথ্যা এবং বানোয়াট। বর্তমান পরিস্থিতিতে কি কোন শ্রমিকের গায়ে হাত তুলা যায়, উল্টো তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, আর এন্ড জি বিডি গার্মেন্টস লিমিটেড কারখানার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান স্বেচ্ছায় পদত্যাগ করলে তাদের সকল দাবী কর্তৃপক্ষ মেনে নিলে শ্রমিকেরা মহাসড়ক থেকে সড়ে গেলে বিকেল ৫ টায় যান চলাচল শুরু হয়।
###

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »