1. : admin :
গাজীপুর সদর উপজেলা বিএনপির "আহ্বায়ক তাহের মুসল্লী -সদস্য সচিব আবু বকর ছিদ্দিক" - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুর সদর উপজেলা বিএনপির “আহ্বায়ক তাহের মুসল্লী -সদস্য সচিব আবু বকর ছিদ্দিক”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক: 

 যায়যায় সময় 

গাজীপুর জেলা শাখার আওতাধীন গাজীপুর সদর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আহ্বায়ক কমিটির নতুন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি জেলা বিএনপির তিন শীর্ষ নেতার যৌথ স্বাক্ষরে এই তালিকা অনুমোদন করা হয়।

দুই পৃষ্ঠাব্যাপী ঘোষিত তালিকায় আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আবু তাহের মুসল্লী এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ।

এছাড়া এই কমিটিতে মোট ৪১ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন জয়নাল আবেদীন রিজভী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, ফজলুল হক মুসল্লী, এডভোকেট সুলায়মান মোল্লা, কাজী ফারুক শেখ, তোফাজ্জল শেখ, মাহবুব হোসেন খান, আব্দুল বাতেন বিসিএসসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত বহু মুখ।

বিএনপির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী এবং যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য গঠিত এই আহ্বায়ক কমিটির পাশাপাশি উপজেলা আওতাধীন প্রতিটি ইউনিট কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের সমন্বয়ে একটি বৃহৎ পরামর্শমূলক কমিটিও গঠন করা হবে।

নতুন এই আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন। সামনে জাতীয় নির্বাচন ও রাজনৈতিক পুনর্গঠনের প্রেক্ষাপটে এই ধরনের সাংগঠনিক পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »