1. : admin :
গাজীপুর ভবানীপুরে তিন ভাই টাইলস মার্কেট নির্বাচনে নবনির্বাচিত সভাপতি রিয়াজ/সম্পাদক রফিকুল - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুর ভবানীপুরে তিন ভাই টাইলস মার্কেট নির্বাচনে নবনির্বাচিত সভাপতি রিয়াজ/সম্পাদক রফিকুল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সদর উপজেলায় তিন ভাই টাইলস্ মার্কেটের ব্যবসায়ীদের কার্যকরী কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহা সড়কের পাশে অবস্থিত তিন ভাই মার্কেটের ২০২৪-২০২৬ সনের কার্যকরী কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
৭ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী এই কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন কাজল আহমেদ রিয়াজ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি রাশেদুল সরকার,সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন,দপ্তর সম্পাদক মীর নূরমোহাম্মদ, কোষাধ্যক্ষ শাহ আলম হাওলাদার,প্রচার সম্পাদক রায়হান মোল্লা।
২০২৪-২০২৬ সনের কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আহসান উল্লাহ ফাহিম। সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ আলী টিটু মাস্টার,আবির হোসেন,আওলাদ হোসেন। ফলাফল ঘোষণায় নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হোসেন।
২০১৮ সালে নজরুল ইসলাম ভান্ডারী,রফিকুল ইসলাম,নাজমুল ইসলাম এই তিন ভাইয়ের সমন্বয়ে এই টাইলস মার্কেটটি নির্মিত হয়েছে। টাইলস মার্কেটটি নির্মিত হওয়ার পর থেকে,প্রতিটি ব্যবসায়ীদের মাঝে ঐক্য এবং ভ্রাতৃত্ব ধরে রাখার জন্য প্রতি দুই বছর অন্তর অন্তর নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়।
উক্ত সাধারণ নির্বাচনে সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন তিনভাই টাইলস মার্কেটের অন্যতম কর্ণধার নজরুল ইসলাম ভান্ডারী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »