1. : admin :
গাজীপুর বার কাউন্সিল নির্বাচন: ‘এটি আদর্শিক নেতৃত্বের বিজয়’ বলেছেন ড. জাহাঙ্গীর আলম" - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুর বার কাউন্সিল নির্বাচন: ‘এটি আদর্শিক নেতৃত্বের বিজয়’ বলেছেন ড. জাহাঙ্গীর আলম”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪২৯ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক

যায়যায়সময়.কম

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত সবুজ প্যানেলের নিরঙ্কুশ বিজয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ বিজয়কে শুধু একটি পেশাজীবী সংগঠনের নির্বাচন নয়, বরং আদর্শিক অবস্থান ও রাজনৈতিক প্রভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনের ফল ঘোষণার পরপরই জামায়াত নেতৃবৃন্দ এই জয়কে “নীতিনিষ্ঠ নেতৃত্বের বিজয়” হিসেবে অভিহিত করেছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, গাজীপুর জেলার আমির এবং গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম যায়যায় সময় কে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন:

“এই নির্বাচনের মাধ্যমে গাজীপুর জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে আদর্শিক, নীতিনিষ্ঠ ও সংগঠিত একটি নতুন চেহারা উঠে এসেছে। আইনজীবী সমাজ আশা করছে, নবনির্বাচিত নেতারা তাদের প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিয়ে একটি মডেল বার গঠন করবেন।”

তিনি আরও বলেন, “সুশাসন, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব প্রতিষ্ঠার সংগ্রামে এই বিজয় একটি মাইলফলক। গাজীপুরবাসী একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা পেয়েছে, যা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি।”

রাজনীতিতে নতুন বার্তা:

গাজীপুরে জামায়াতের সাংগঠনিক ভিত্তি এবং রাজনৈতিক অবস্থান পুনরায় দৃঢ় হচ্ছে—এমন বিশ্লেষণ করছেন পর্যবেক্ষকরা। অনেকেই বলছেন, এই ফলাফল জাতীয় রাজনীতিতে জামায়াতের অংশগ্রহণ ও সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিজয়কে “সততা ও আদর্শের বিজয়” আখ্যা দিয়ে অনেকে অভিনন্দন বার্তা দিয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »