1. : admin :
গাজীপুর ইউনিয়নে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুর ইউনিয়নে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

টি .আই সানি

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আযয়োজন করা হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর ) দুপুরে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের শৈলাট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১২ টার দিকে ধনুয়া হাজ্বী মার্কেট নামক স্থানে এড.সোহেল ও ইউনিয়ন বি এনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আলহাজ্ব সামসুল হক মুক্তারের সুযোগ্য সন্তান কারা নির্যাতিত বিএনপি’র নেতা এমদাদুল হকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম মিল্টন সরকারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দরা ।
পরে বিকালে গাজীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শৈলাট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধান মন্ত্রী ,আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় গাজীপুর ইউনিয়ন বিএনপির আঃ হাই মন্ডল এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন,বি এন পি’র সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম মিল্টন সরকার, জেলা বিএনপি’নেত্রী মরজিনা আফসার,উপজেলা বি এনপি’র সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির,সাধারন সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাষ্টার ও জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লাসহ জেলা ও উপজেলা বিএনপি’র সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »