1. : admin :
কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি:

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। “দুর্নীতির করাল গ্রাস,জাতির জন্য সর্বনাশ। তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা”এ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার)। শিক্ষক জিয়াউর রহমান মিজানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা।

বক্তব্য দেন উপজেলা কোম্পানীগঞ্জ এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুর্শেদ আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন,পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খাঁয়ের, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু।

কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মানিক মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, সাংবাদিক এমরান আলী,কবির আহমদ, নাহিম মিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা  উপজেলা স্কাউটস সম্পাদক আমিনুর রহমান জসিম।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ,  ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম জেসমিন, শিক্ষক মাসুক মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার যুগ্ম সদস্য সচিব সিদ্দিকি আবুল আলা, কোম্পানীগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদনান সোহাগ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »