1. : admin :
কৃষকের উন্নতিতেই জাতির পরিবর্তন সম্ভব: ডা. রফিকুল ইসলাম বাচ্চু - যায়যায় সময়
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কৃষকের উন্নতিতেই জাতির পরিবর্তন সম্ভব: ডা. রফিকুল ইসলাম বাচ্চু

শেখ রমজান হাসান (নূর)
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক |যায়যায় সময়

৪ জুলাই: কৃষকের উন্নয়ন ছাড়া একটি জাতির সামগ্রিক পরিবর্তন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। শুক্রবার (৪ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপির বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে তেলিহাটি ইউনিয়ন কৃষকদলের ওয়ার্ড কমিটি গঠনকল্পে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. বাচ্চু বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষকের হাতে উন্নত প্রযুক্তি দ্রুত পৌঁছে দিতে এবং এর ব্যবহার বাড়িয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থার সংস্কার এবং কৃষি উপকরণ ব্যবসার উদারীকরণ নীতি প্রণয়ন করেছিলেন। দেশের কৃষকদের সকল ক্ষেত্রে সুবিধা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “এদেশের কৃষকের উন্নয়ন ব্যতীত আমরা এ জাতির পরিবর্তন করতে পারবো না, তাই সকল ক্ষেত্রে কৃষককে সুবিধা দিতে হবে।”

তেলিহাটি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে এবং কৃষকদল নেতা সোহেল রানা ও লিয়াকত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, সিরাজ উদ্দিন কাইয়া, মোসলেহ উদ্দিন মৃধা, জয়নাল আবেদীন রিজভী, মোক্তারুল করীম মোড়ল শামীম, নুরুল আমিন আকন্দ, অ্যাডভোকেট আবু জাফর সরকার, মিনহাজ সরকার, এস এম মাহফুল হাসান হান্নান, শাহজাহান মোড়ল, আবুল বাশার সরকার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক প্রভাষক ডা. মুজাহিদুল কবির, সদস্য সচিব হুমায়ুন কবির, যুবদল নেতা সারোয়ার হোসেন, কৃষকদল নেতা শাহজাহান মিয়া, মাহবুবুর রহমান সোহেল, ওলামা দলের নেতা মোখলেস উদ্দিন কফিল, হাফেজ নজরুল ইসলাম, বিএনপি নেতা শহীদুল্লাহ মোক্তার, আসাদুজ্জামান রমজান, মুহিদুল ইসলাম নয়ন, শ্রমিক দল নেতা কাজল ফকির, সালেহ আহমেদ, আসাদুজ্জামান রানা ফকির, রিপন ফকির, সিরাজুল এবং ছাত্রদল নেতা সেলিম বন্ধুকসি প্রমুখ।


profile picture

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »