1. : admin :
কাপাসিয়ায় ইকরা ইসলামিক কিন্ডারগার্টেন অ্যান্ড হিফয মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

কাপাসিয়ায় ইকরা ইসলামিক কিন্ডারগার্টেন অ্যান্ড হিফয মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

কাপাসিয়া(গাজীপুর) থেকে

সাইদুল ইসলাম রনিঃ

গাজীপুরের কাপাসিয়ায় ইকরা ইসলামিক কিন্ডারগার্টেন অ্যান্ড হিফয মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

রবিবার(২৬ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫খ্রিঃ এর দুইদিন ব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন সোনালী ব্যাংক রাজেন্দ্রপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো: ফারুক হোসেন ৷

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মাহিদুল ইসলাম (মুহিদ) এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী ৷

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রথমদিন প্রধান অতিথি ঢাকা হাই কোর্টের আইনজীবী ও কাপাসিয়া উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ খন্দকার রাহাত রহমান টুকু ৷ সভাপতি রাণীগঞ্জ বাজারের বিশিষ্ট স’মিল ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম মাসুম, গাজীপুর জজ কোর্টের আইনজীবী এ্যাডঃ আল আমিন ফকির, দূর্গাপুর ইউনিয়ন যুবদল আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান, সদস্য সচিব মোঃ শিবলু আলম সোহেল, যুগ্ম আহবায়ক মোঃ নাসির, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ হারিসুল হক, রাণীগঞ্জ বাজার সমিতির সভাপতি মোঃ ফজলুল হক খান, দৈনিক আজকালের খবর সাংবাদিক সাইদুল ইসলাম রনি, বিশিষ্ট সার কীটনাশক ব্যবসায়ী মোঃ নুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন, যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইব্রাহীম, কাপাসিয়া বাজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফেরদৌস ভূঁইয়া, বিশিষ্ট ঔষুধ ব্যবসায়ী মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ৷

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রায়নন্দা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রিন্সিপাল মাওঃ মাসউদুর রহমান ৷

এর আগে অনুষ্ঠান শুরুতে প্রতিযোগিতায় মোট ২৪টি ইভেন্ট ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রায় দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করে৷ বক্তব্যের পর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »