1. : admin :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জনস্বার্থে কাজের অঙ্গীকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী -মজিবুর রহমানের - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জনস্বার্থে কাজের অঙ্গীকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী -মজিবুর রহমানের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

শুভেচ্ছা বার্তা ডেস্ক|যায়যায় সময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সদর উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা বহন করে। এই উৎসব সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনবে শান্তি, সুখ ও সমৃদ্ধি।
মজিবুর রহমান বলেন, তিনি নির্বাচিত হলে গাজীপুর সদর উপজেলাকে একটি নিরাপদ, আধুনিক ও জনবান্ধব উপজেলায় রূপান্তর করতে কাজ করবেন। পাশাপাশি নবীন প্রজন্মকে সম্পৃক্ত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং সেবামূলক কার্যক্রম জোরদারে কাজ করবেন।
মজিবুর রহমান উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, তিনি ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং গাজীপুর সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এ শুভেচ্ছা বার্তা ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »