1. : admin :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য- জয়নাল আবেদীন রিজভী - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য- জয়নাল আবেদীন রিজভী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

শুভেচ্ছা বার্তা ডেস্ক:

যায়যায় সময়.কম

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বিশ্বের সকল মুসলিম তথা গাজীপুর জেলা ও সদর উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন, নবনির্বাচিত গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী।

যায়যায় সময় কে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দময় দিন হলো পবিত্র ঈদুল ফিতর।

সকল ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে টেনে নেয়ার মধ্যে দিয়েই যেন ঈদের আনন্দ পূর্ণতা পায়। সৌহার্দ্য, ভালোবাসা ও মিলনের মধ্যে দিয়ে চাঁদ রাত থেকেই শুরু হয় ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্ম পরিশুদ্ধর ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ।

ইসলাম শান্তির ধর্ম, সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধের ধর্ম—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, হিংসা-বিদ্বেষ পরিহার করে সাম্য ও সম্প্রীতির সমাজ গঠনে  নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা আমাদের নৈতিক দায়িত্ব না। ঈদের এই পবিত্র অভিব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে সুখ-শান্তি বয়ে আনুক—এটাই সকলের জন্য প্রত্যাশা করি।

নেতা কর্মীদের উদ্দেশ্যে জয়নাল আবেদীন রিজভী বলেন,গাজীপুর ৩ আসন গাজীপুর সদর উপজেলা ও শ্রীপুরের জননন্দিত কারানির্যাতিত জননেতা বিএনপি স্থায়ী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির নবনির্বাচিত ১নং যুগ্ন আহ্বায়ক,ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে হবে।

গাজীপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ড আজ রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের জন্য ঐক্যবদ্ধ। আমাদের এরকম কোন কাজ করা যাবে না যাতে করে আমাদের দলের জন্য অশুভকর হয় ও  আমাদের নেতা ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই সম্মান নষ্ট হয়।

আসন্ন সংসদ নির্বাচনে বিজয় ছিনিয়ে আনার আগ পর্যন্ত আমাদের মাঠে থেকে একত্রে কাজ করে যেতে হবে। যত দিন যাচ্ছে তত বাচ্চু ভাইয়ের জনপ্রিয়তা বাড়ছে ইনশাআল্লাহ বাচ্চু ভাইয়ের জনপ্রিয়তায় আমাদের বিজয় নিশ্চিত হবে।

পরিশেষে,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের সুস্বাস্থ্য কামনা ও গাজীপুর জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও নেতাকর্মী সর্বসাধারণের পরিবারের সকল সদস্যসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন বিএনপির এ নেতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »