1. : admin :
নিকলীর হাওরে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষকরা - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

নিকলীর হাওরে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষকরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ হাবিব মিয়া

হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওর অঞ্চল এখন বোরো ধান রোপনের ভরা মৌসুম। কৃষি প্রধান এই অঞ্চলে শাক-সবজি, সরিষা ও ভুট্টার চাষ হলেও অর্থকরী ফসল হিসেবে বোরো ধানই একমাত্র ভরসা। বন্যার পানি নেমে যাওয়ার পর থেকেই বোরো চাষের জন্য জমিতে আগাছা পরিস্কার করে প্রস্তুত করে রেখেছিল কৃষক। এখন শুরু করেছেন বোরো ধানের চারা রোপন।

নিকলী উপজেলার হাওর অধ্যুষিত নিকলী সদর, দামপাড়া, গুরুই, সিংপুর, কারপাশা, জারুইতলা ও ছাতিরচর হাওরে উপজেলার কৃষি অফিসের তথ্য মতে নিকলীতে প্রায় ১২ হাজার একর জমিতে বোরো ধানের চারা লাগানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নিকলী উপজেলার বড় হাওর,বরুলিয়া, জোয়ানশাহী,পাগলারচর,রবিরচর,পরানেরচর ও কুর্শা এলাকার বিভিন্ন মাঠে তীব্র শীতকে উপেক্ষা করে কৃষি জমিতে বোরো চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে চলছে হাল-চাষ, মই টানা, সার প্রয়োগ, জমির আইল নির্মাণ, পানি সেচ, বীজতলা থেকে চারা তোলা ও রোপন চলছে।

নিকলী সদর ইউনিয়ন গোবিন্দপুর গ্রামের কৃষক আজিবুর মিয়া জানান, আমার ১০ বিঘা জমির মধ্যে ৬ বিঘা রোপন করা হয়েছে। মাশকলাই জমি ছাড়া বাকি জমিতে চলছে আগাম জাতের ইরি-বোরো ধান রোপন। মাশকলাই ঘরে তোলার পর পুরোদমে শুরু হবে বোরো ধান রোপনের কাজ। আবহাওয়া ভালো থাকলে প্রতি বিঘা জমিতে ধান পাওয়া যাবে প্রায় ২৫ মণ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নিকলীতে ৩৫ হাজার ৭০ একর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কয়েক দিন ধরে চলছে চারা রোপণের কাজ। এ পর্যন্ত প্রায় ১৮হাজার একর জমিতে চারা রোপণ করা হয়েছে। এ এলাকায় সাধারণত ব্রিধান-২৯ এছাড়াও উন্নত ৫০. ৫৮, ৬৪, ৮১, ৮৪, ৮৯, ৯২, ৯৬ সহ জাতের ধান চাষ করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন জানান, চলতি মৌসুমে বোরো ধানের চারা রোপণ শুরু হয়েছে। ধানের দাম ভাল থাকায় বর্তমান সময়ে বোরো ধানের চাষ করে কৃষক লাভবান হচ্ছেন। সরকারি ভাবে এ মৌসুমে উপজেলার ২ হাজার ১শ কৃষককে ধান বীজ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »