1. : admin :
কাপাসিয়ায় সরকারি খালে অবৈধ ইটের প্রাচীর নির্মাণ - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

কাপাসিয়ায় সরকারি খালে অবৈধ ইটের প্রাচীর নির্মাণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম রনি, গাজীপুর প্রতিনিধি

কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোসাইগাঁও গ্রামে মাঝি পাড়া মাগুড়া খালের দুই পাশে ইটের প্রাচীর পয়নিস্কাষণ হাউজ ও পাকা টয়লেট, টিউবওয়েল নির্মাণ করেছে তীরবর্তী প্রভাবশালীমহল।

সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে, শীতলক্ষা বানার নদীর কোল ঘেঁষে যাওয়া মাগুড়া খালের জমি বেদখল করে ইটের প্রাচীর, একাধিক পয়নিস্কাষন হাউজ, পাকা টয়লেট, টিউবওয়েল, ময়লার স্তূপ ও স্থাপনা নির্মাণ করেছে স্থানীয় হাজী আবুল কাশেম, বিজয়সহ একাধিক ব্যাক্তি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, এতে খালের স্বাভাবিক পানি প্রবাহে বাধাগ্রস্থ হচ্ছে ও পরিবশে দূষণ হচ্ছে।

অবৈধ দখলকারি গিয়াস উদ্দিনের ছেলে হাজী আবুল কাশেম বলেন, আমার এই কাজ করতে লক্ষাধীক টাকা খরচ হইছে। আমার ছেলেও সহযোগিতা করেছে। হিরন্ড চন্দ্র দাস এর ছেলে বিজয় চন্দ্র দাস বলেন, ইটের পাকা টয়লেট নির্মাণ করছি। ভেঙে ফেলবো।

ইউপি সদস্য কাইয়ূম মোল্লা বলেন, সারা দেশে খাল বেদখল হচ্ছে। এই খানেও তাই হয়েছে। খালের দুই পাশ ডিমারগেশন না থাকায় চার লক্ষাধিক টাকার প্রকল্প বরাদ্ধের কাজ আটকে আছে।

উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ ওহাব খান খোকা বলেন, সরকারি জায়গায় কাজ করেছে এটা ঠিক করে নাই।

স্থানীয় সহকারি ভূমি কর্মকর্তা মো.আ হাই সিকদার বলেন, ইটের প্রাচীর সাত দিনে ভিতরে ভেঙে ফেলার জন্য বলেছি। এবং খালের সিমানা নির্ধারণ করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে জানিয়েছি৷

কাপাসিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মোঃ নাজমুল হোসাইন বলেন, আমি আইনগত ব্যবস্থা নিব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »