
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাজীপুর সদর উপজেলা জাসাসের উদ্যোগে বিজয় র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকায় এই র্যালিটি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিটি মহাসড়কের মেম্বার বাড়ি এলাকা থেকে শুরু করে বাঘের বাজার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা জাসাসের আহবায়ক মুকুল মিয়া,সিনিয়ার যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম,সদস্য সচিব জসিম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জাসাসের দপ্তর সম্পাদক কামাল হোসেন,জেলা জাসাসের যুগ্ন আহবায়ক শেখ ইয়াছির আলী পাশা, গাজীপুর সদর উপজেলা জাসাসের যুগ্ন আহ্বায়ক নাজমুল আহমেদ (পীর সাহেব), যুগ্ন আহবায়ক সেলিম রানা, যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক(দপ্তর সম্পাদক) সুমন মাহমুদ মোল্লা,ভাওয়ালগড় ইউনিয়ন জাসাসের সভাপতি মোখলেসুর রহমান, যুগ্ন আহবায়ক মামুন মিয়া, যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন, কৃষক দল নেতা আসিফ আহমেদসহ উপজেলা জাসাস ও ভাওয়ালগড় ইউনিয়ন জাসাসের পদপ্রার্থীসহ সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।