
মোঃ হাবিব মিয়া নিকলী
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) ২০২৪ সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউ ডি এফ দুর্গা রানী সাহা।
এ সময় উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজীব ঘোষ,উপজেলা সমাজসেব অফিসার আসিফ ইমতিয়াজ মনির,উপজেলা একাডেমি সুপারভাইজার আরাধন কুমার দেব,নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যাপক দীপক কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা কমেন্ডার মোজাম্মেল হক আবির,বীর মুক্তিযোদ্ধা চান্দলী মেম্বার,বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলী মাস্টার, সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষক, রাজনৈকিতক নেতৃবৃন্দ,সাংবাদিক প্রমুখ।সভায় শহীদ বুদ্ধিজিবীদের আত্মত্যাগ সম্পর্কে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাত্র ২ দিন আগে পাকিস্তানি হানাদার শত্রুরা বাংলাদেশর বুদ্ধিজিবীদের পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চেয়েছিল, পরে সকল মসজিদ, মন্দিরে খাবার বিতরণ করা হয়।