1. : admin :
নিকলীতে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

নিকলীতে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

হাবিব মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি:

মঙ্গলবার ১০ ডিসেম্ববর ২০২৪ ইং কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সিংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)-র উদ্যোগে পিকেএসএফ এবং ইউরোপীয়ান ইউনিয়ন-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে সিংপুর ইউনিয়নের সফল প্রতিবন্ধী ব্যক্তিগণ কিভাবে সফল হয়েছেন তা বর্ণনা করেন। তাদের সফলতার কাহিনি তাদের মুখ থেকে শুনে অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিগণও অনুপ্রাণিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আসিফ ইমতিয়াজ মনির। তিনি তার দপ্তর থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কি কি সেবা ও সুযোগ আছে এবং এগুলোতে কিভাবে তারা অন্তর্ভুক্ত হওয়া যাবে তা সবিস্তারে বলেন। বক্তব্য শেষে ৩ জন শ্রেষ্ঠ সফল প্রতিবন্ধী ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হয়।পপি সংস্থার টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) জনাব মফিজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও উদ্দেশ্যে সম্পর্কে আলোচনা করেন পপি-র পিপিইপিপি-ইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার ( নিউট্রিশন) জনাব মোঃ মাহফুজুল হক।অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পপি সংস্থার পিপিইপিপি-ইইউ প্রকল্পের এমআইএস অফিসার জনাব মোঃবিল্লাল হোসেন, অ্যাসিসটেন্ট টেকনিক্যাল অফিসার (লাইভলীহুডস্) জনাব মোঃ মুর্শেদ আলম,অ্যাসিসটেন্ট টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) রাজিয়া সুলতানা, সিএনএসপি মার্জিয়া আক্তার, সিএনএসপি রাহিমা আক্তার, সিএনএইচপি শাহনাজ আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন। এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য প্রতিবন্ধী ব্যক্তিগণ বাস্তবায়নকারী সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এবং পিকেএসএফ সহ ইউরোপীয়ান ইউনিয়নকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »