1. : admin :
গাজীপুরে পুলিশ হেফাজতে থাকা যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন -যুবদল নেতা - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে পুলিশ হেফাজতে থাকা যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন -যুবদল নেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে পুলিশ হেফাজতে থাকা যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন যুবদল নেতা ও তার অনুসারীরা।
গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, পুলিশ হেফাজতে থাকা এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন ভাওয়ালগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখা যুবদলের সাধারণ সম্পাদক মামুন সিকদার ও তার অনুসারীরা।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জয়দেবপুর থানা পুলিশের তখন নিয়মিত টহল ডিউটি চলছিলো এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় গাজীপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ভাওয়ালগড় ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার যুবলীগের সাবেক সভাপতি রাজু আহম্মেদ এর নেতৃত্বে পাথর ফ্যাক্টরী এলাকায় জুয়ার আসর বসছে।তাৎক্ষণিক টহলরত পুলিশের এস আই বাহার উদ্দিন ঘটনাস্থলে যায় এবং যুবলীগ নেতা রাজু আহম্মেদ কে হাতে নাতে আটক করেন। এসময় ঘটনাস্থলে থাকা গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখা যুবদলের সাধারণ সম্পাদক মামুন সিকদারের নেতৃত্বে পুলিশের সাথে হাতাহাতি ও বাগবিতণ্ডা করে যুবলীগ নেতা রাজু আহম্মেদ কে ছিনিয়ে নিয়ে যায়।
এই বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আব্দুল হালিম) জানান, যুবলীগ নেতা রাজু আহম্মেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসার সময় এক যুবদল নেতা তাকে ছিনিয়ে নিয়ে যায় ।যুবদলের এই নেতার বিরুদ্ধে আইনানগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »