1. : admin :
শ্রীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা টিটু - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

শ্রীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা টিটু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
যায়যায় সময়.কম
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মশিউর রহমান খান টিটু। শুত্রুবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন বরমি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ সরকার,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাজাহান মোড়ল, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান খান প্রমুখ । এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বিএনপি নেতা মশিউর রহমান টিটু বলেন, এ উৎসব যেন তারা নির্ভয়ে, সুষ্ঠু- সুন্দর ভাবে, উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সে জন্য বিএনপির নেতা কর্মীরা সবসময় কাজ করছে যাচ্ছে। এছাড়া কেউ যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারী দেন।
উল্লেখ্য বরমি বাজার তরুণ সংঘ পূজা মন্ডল, ধানসিঁড়ি পূজা মন্ডপ, পালবাড়ী পূজা মন্ডপ সহ পাঁচ-ছয়টি পূজা মন্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন বিএনপি এ নেতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »