1. : admin :
গাজীপুরে বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে কিশোরীর আত্মহত্যা - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়.কম

গাজীপুর সদর উপজেলায় বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে শ্রীমতী ছনি সরকার (১৫) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ মে) সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাইন্জানুল গ্রামের আপন এর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত শ্রীমতী ছনি সরকার নেত্রকোণা জেলার কমলাকান্দা থানা পাঁচোরা গ্রামের নিখিল সরকারের মেয়ে। সে গাজীপুরে তার বড় ভাইয়ের কাছে বেড়াতে আসে।

জয়দেবপুর থানার এসআই শামীম হোসেন জানান, ওই কিশোরী তার গ্রামের বাড়ি থেকে বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। কারণ খুঁজতে তদন্ত করে দেখা হচ্ছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইবরাহিম খলিল জানান, শ্রীমতী ছনি সরকার নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। স্থানীয় লোকজন ও পরিবারের মাধ্যমে জানতে পারা যায় যে মেয়েটি একটু বদমেজাজি ছিল। পরিবারের কারো কথাই শোনত না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন  রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »