1. : admin :
গাজীপুরে উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে বিএনপি'র লিফলেট বিতরণ - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে বিএনপি’র লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন সদর থানা বিএনপি। শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার, ও শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় বিএনপি কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়।লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন এই অবৈধ সরকার গত সংসদ নির্বাচনের মত উপজেলাতেও ডামি নির্বাচন করতে যাচ্ছে। গত সংসদ নির্বাচনের মত জনসাধারণ উপজেলা নির্বাচনেও ভোট দানে বিরত থাকবে। নেতৃবৃন্দ আরো বলেন, এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান আছে এবং থাকবে। জনগণের পক্ষে আমরাই বিজয়ী হবো।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রিজভী,রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সামাদ আজাদ, বিএনপি নেতা শরীফ সিদ্দিকী, মিজানুর রহমান, মোহাম্মদ আজাহার, যুবদল নেতা আলামিন, কাউসার মোল্লা, জাহাঙ্গীর সিকদার, রফিকুল ইসলাম রবিন, শ্রমিকদল নেতা সাইফুল ইসলাম, জুলহাস প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »