1. : admin :
গাজীপুরে সাংবাদিকের উপর হামলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

গাজীপুরে সাংবাদিকের উপর হামলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

মাহবুবুল আলম গাজীপুর: গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি বিরোধপূর্ণ মাছের প্রজেক্ট ও বাঁধ পরিদর্শনে সাংবাদিকদের নিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে সাংবাদিকের উপর বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের নেতৃত্বে হামলার শিকার হয়।এই ঘটনার প্রতিবাদে ও তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে শেষ করা হয়। গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিকবৃন্দের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহমানের সভাপতিত্বে দেশ টিভির এম নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইত্তেফাকের সাংবাদিক মজিবুর রহমান, দেশ রূপান্তরের সাংবাদিক আমিনুল ইসলাম, দৈনিক জনতার সাংবাদিক রাহিম সরকার, মাই টিভির সাংবাদিক মাহবুবুল আলম ও বাংলা টিভির সাংবাদিক মো: শহিদুল ইসলামসহ অন্যান্য টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকবৃন্দ। এ সময় তারা অবিলম্বে হামলাকারীর চেয়ারম্যান হাবিবুর রহমান খান ও তার সহযোগীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। উল্লেখ্য গত বৃহস্পতিবার (২ মার্চ) সাংবাদিকদের উপর হামলা হয়েছে। এসময় একাত্তর টিভির সাংবাদিক ইকবাল আহমদ সরকার, আর টিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক ও মানবকণ্ঠ পত্রিকার গাজীপুর প্রতিনিধি শামসুল হক ভুঁইয়াসহ কয়েকজন আহত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »