1. : admin :
আসন্ন গাজীপুর সদর উপজেলা নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহাম্মদ উল্লাহ’র নাম ঘোষণা - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

আসন্ন গাজীপুর সদর উপজেলা নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহাম্মদ উল্লাহ’র নাম ঘোষণা

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

আসন্ন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গাজীপুর জেলা জামায়াতের তারবিয়্যাত সেক্রেটারি (শিক্ষা সম্পাদক), সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যাংকার জনাব মাওলানা মোহাম্মদ উল্লাহ’র নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় গাজীপুর জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জেলা আমির ড. মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন। জেলা সেক্রেটারি মোঃ শফিউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘোষণার পর থেকেই গাজীপুর সদর উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, মাওলানা মোহাম্মদ উল্লাহ দীর্ঘদিন ধরে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পবিত্র গ্রন্থ আল-কোরআন মাজিদের ওপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি সাংগঠনিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ইসলামী চিন্তাবিদ হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। পাশাপাশি ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি দক্ষ নেতৃত্ব দিতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সভায় বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত প্রশাসন, মাদকমুক্ত জনপদ এবং শ্রমজীবী মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্য নিয়েই জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচিত হলে মাওলানা মোহাম্মদ উল্লাহ গাজীপুর সদর উপজেলাকে একটি আধুনিক, মানবিক ও টেকসই অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করতে কাজ করবেন।

এ সময় নেতৃবৃন্দ দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »