1. : admin :
দৃষ্টিনন্দন হবে খালের পাড়, অর্থনীতিতে রাখবে ব্যাপক ভূমিকা: ত্রাণমন্ত্রী - যায়যায় সময়
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচাদের লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু দৃষ্টিনন্দন হবে খালের পাড়, অর্থনীতিতে রাখবে ব্যাপক ভূমিকা: ত্রাণমন্ত্রী ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ শেখ রমজান হাসান নূর এর কবিতা- নিরব গাছতলার একাকীত্ব  গাজীপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা -ফখরুল সরকার ভাওয়ালগড় ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে নির্বাচনী প্রস্তুতির বার্তা দিলেন – আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জনস্বার্থে কাজের অঙ্গীকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী -মজিবুর রহমানের গাজীপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ভাওয়ালগড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসাইন

দৃষ্টিনন্দন হবে খালের পাড়, অর্থনীতিতে রাখবে ব্যাপক ভূমিকা: ত্রাণমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসাদ হোসেন রিফাতঃ 

দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খনন করা খালের পানিতে কৃষি কাজ, মাছ চাষ হবে ও পাড়ে বনায়ন করে দৃষ্টিনন্দন করা হবে। খাল কাটা কর্মসূচির মাধ্যমে এলাকার দরিদ্র ও হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে,দারিদ্র বিমোচনেও এটি ভূমিকা রাখবে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল খননের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনী ইশতেহার ছিল, বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই ইশতেহার বাস্তবায়নে সরকার পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেছেন। তার উদ্বোধনের মাধ্যমে সারাদেশে খাল খনন শুরু হয়েছে।

ত্রাণমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি নিজে সারাদেশে ঘুরে খাল খনন করেছিলেন। এটি মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকল্প।

ত্রাণমন্ত্রী আরও বলেন, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চলতি বছর ১৫শ কিলোমিটার খাল খনন করা হবে। পাঁচ বছরে মোট সাত হাজার কিলোমিটার খাল খনন করবে ত্রাণ মন্ত্রণালয়। খালগুলো খনন হলে যে বনানয়ন করা হবে তার সুফলভোগী হবেন স্থানীয় হতদরিদ্ররা। তারা পানির মাছ ও বনায়নের লাভ্যাংশ ভোগ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »