1. : admin :
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারে ফুলের রঙিন সৌন্দর্য, মুগ্ধ পথচারী ও যাত্রী - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারে ফুলের রঙিন সৌন্দর্য, মুগ্ধ পথচারী ও যাত্রী

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

গাজীপুর অংশে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের ডিভাইডারে ফুটেছে দৃষ্টিনন্দন নানা প্রজাতির ফুল। সোনালি ও কৃষ্ণচূড়ার রঙিন বাহার মহাসড়কজুড়ে তৈরি করেছে চোখজুড়ানো দৃশ্য। এতে মুগ্ধ হচ্ছেন পথচারী, চালক, যাত্রী এবং ভ্রমণপিপাসুরা।
জয়দেবপুর চৌরাস্তা থেকে গাজীপুরের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কের মধ্যে অন্তত ১২ কিলোমিটারজুড়ে ডিভাইডারে ফুটেছে ফুলের সমারোহ। বিশেষ করে হোতাপাড়া, ভবানীপুর, মাস্টার বাড়ী, মাওনা চৌরাস্তা, এমসি বাজার ও জৈনা বাজার এলাকায় সড়কের মাঝখানের গাছগুলো এখন রঙিন গালিচার মতো দেখাচ্ছে।
নতুন সবুজ পাতার ফাঁকে সোনালি ও লালচে-গোলাপি ফুলের আধিপত্য পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে। সকাল ও বিকেলে সূর্যের আলোয় ফুলের রং আরও উজ্জ্বল হয়ে ওঠে, যা পথচারী ও যাত্রীদের আকৃষ্ট করছে। অনেকেই গাড়ি থামিয়ে ছবি তুলছেন, কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে এসে উপভোগ করছেন এই প্রাকৃতিক সৌন্দর্য।
চালকদের অনেকেই বলেন, দীর্ঘ পথ চলার ক্লান্তির মধ্যে এই ফুলের সারি চোখে পড়লে মন ভালো হয়ে যায়। যাত্রীরা জানান, মহাসড়কের এই সৌন্দর্য ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, পরিকল্পিতভাবে রোপণ ও পরিচর্যার ফলে ডিভাইডারের গাছগুলো এখন পূর্ণতা পেয়েছে।
সোনালি ও কৃষ্ণচূড়া ছাড়াও ডিভাইডারে রয়েছে আরও বিভিন্ন প্রজাতির শোভাবর্ধক গাছ, যা ধীরে ধীরে ফুলে ভরে উঠছে। ফলে মহাসড়কের গাজীপুর অংশ এখন অনেকের কাছেই এক অনানুষ্ঠানিক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
প্রকৃতির এই রঙিন আয়োজন শুধু সৌন্দর্যই বাড়ায়নি, বরং ব্যস্ত মহাসড়কে যাতায়াতের অভিজ্ঞতাকেও করেছে আরও উপভোগ্য। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ অব্যাহত থাকলে এই সৌন্দর্য দীর্ঘদিন ধরে উপভোগ করা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »