1. : admin :
শ্রীপুরে জিয়াউর রহমানের খনন করা চৌক্কার খাল পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী-এ্যানী - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

শ্রীপুরে জিয়াউর রহমানের খনন করা চৌক্কার খাল পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী-এ্যানী

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

সোমবার সকালে শ্রীপুরে পৌঁছালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন-ও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা খালের বর্তমান অবস্থা, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীদের অবহিত করেন। খালটির উন্নয়ন ও সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

পরিদর্শন শেষে মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, খাল পুনঃখননের বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এ খাল নয়, দেশের যেসব খাল দখল ও দূষণের শিকার হয়েছে, সেগুলো দখলমুক্ত ও দূষণমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে সব ধরনের খাল পুনঃখননের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক মো. আলম হোসেন, জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন, পানি সম্পদ মন্ত্রীর একান্ত সচিব মাসুম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার ও সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মণ্ডল আজাদসহ পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

খাল পরিদর্শনকালে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লি ও সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »