1. : admin :
গাজীপুরে পৃথক স্থানে আগুনে পোড়ানো দুই মরদেহ উদ্ধার - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

গাজীপুরে পৃথক স্থানে আগুনে পোড়ানো দুই মরদেহ উদ্ধার

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলায় পৃথক স্থানে আগুনে পোড়ানো দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শ্রীপুর উপজেলার বৃন্দাবন এলাকায় বরমী–এমসি বাজার সড়কের পাশে শনিবার সকালে আগুনে পোড়া এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নাছির আহমেদ জানান, মরদেহটির শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে এবং গলায় রশি প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর প্রমাণ নষ্ট করতে মরদেহটি এখানে এনে আগুনে পুড়িয়ে ফেলে রেখে গেছে।

অন্যদিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মাহবুব আলম রনি নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম। তিনি জানান, হত্যার পর মরদেহে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুই ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানাগুলো জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য তথ্য পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »