1. : admin :
৫৫ বছরের ইতিহাস বদলে দিতে যাচ্ছেন নবনির্বাচিত এমপি ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু - যায়যায় সময়
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে নার্সের মাধ্যমে ডেলিভারি, ইবনে সিনা মডেল হাসপাতালে নবজাতকের মৃত্যু শ্রীপুরে গজারিয়ায় ৪৫ বছর বয়সী ব্যক্তি ইয়াবাসহ আটক, পুলিশের কাছে হস্তান্তর হাতীবান্ধায় বিএনপি নেতা ও তাদের স্ত্রীর সঙ্গে সমন্বয়ে ত্রাণ বিতরণের নির্দেশ -ইউএনও’র গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ গাজীপুরে শহীদ জিয়া ও খালেদা জিয়ার অবদান স্মরণে জিয়া পরিষদের আলোচনা ও ইফতার মাহফিল গাজীপুরে গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসাছাত্র রনিকে খুন, অতঃপর লাশে আগুন, —গ্রেফতার ১ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিকল্প বাইপাস হতে পারে শ্রীপুর–রাজেন্দ্রপুর রেললাইন সংলগ্ন সড়ক সামাজিক যোগাযোগমাধ্যমে আলহাজ্ব আবু বকর ছিদ্দিককে নিয়ে অপপ্রচার ও সম্মানহানির অভিযোগে থানায় জিডি গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারে ফুলের রঙিন সৌন্দর্য, মুগ্ধ পথচারী ও যাত্রী

৫৫ বছরের ইতিহাস বদলে দিতে যাচ্ছেন নবনির্বাচিত এমপি ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

ফেসবুক পোস্টে নজর, পরিদর্শনে গিয়ে আশ্বাস:
দীর্ঘ ৫৫ বছর ধরে উন্নয়নবঞ্চিত হালুকাইদ (শহীদ শাহাবুদ্দিন মোড়) থেকে রেললাইন সংলগ্ন রাজেন্দ্রপুর বাজার পর্যন্ত সড়কটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
জানা যায়, জয়দেবপুর ও শ্রীপুর প্রতিনিধি এবং গ্রিন টেলিভিশন-এর সাংবাদিক শেখ রমজান হাসান নূর তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও নবনির্বাচিত এমপি’র জনসাধারণের সমস্যা দূরীকরণের জন্য উন্মুক্ত করে দেওয়া (drsmrafiqulislambacchu.info) নামের এই ওয়েবসাইটে মাধ্যমে সড়কটির বেহাল অবস্থার কথা বিস্তারিত তুলে ধরেন।

পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি এমপির নজরে আসে। এরপর তিনি সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘদিনের অবহেলার বিষয়টি গুরুত্বসহকারে নেন। এলাকাবাসী জানান, স্বাধীনতার পর থেকে এই সড়কটি তেমন কোনো উন্নয়ন পায়নি। বর্ষায় কাদা ও গর্তে চলাচল প্রায় অচল হয়ে পড়ে, আর শুকনো মৌসুমে ধুলাবালিতে বাড়ে দুর্ভোগ।
স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক ও অভিভাবকরা এমপির কাছে দ্রুত সংস্কারের দাবি জানান। তারা বলেন, সড়কটি উন্নয়ন করা হলে গাজীপুর থেকে সরাসরি ইজ্জতপুর বাজার হয়ে শ্রীপুর পর্যন্ত সহজ যোগাযোগ গড়ে উঠবে। পাশাপাশি এটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের একটি বিকল্প বাইপাস হিসেবেও ব্যবহৃত হতে পারবে।
পরিদর্শন শেষে এমপি ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং দ্রুত সময়ের মধ্যে উন্নয়নকাজ শুরু করার আশ্বাস দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘ ৫৫ বছরের ইতিহাস এবার বদলাবে এবং গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত আধুনিকায়নের মাধ্যমে চলাচল উপযোগী করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান, শ্রীপুর উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী তৌহিদ আহমেদ,শ্রীপুর ইউসিসিএ বিআরটিপির চেয়ারম্যান এস এম মাহফুল হান্নান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগন।

উন্নয়নহীন হালুকাইদ–রাজেন্দ্রপুর সড়ক নবনির্বাচিত এমপি ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু’র দৃষ্টি আকর্ষণ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »