1. : admin :
গাজীপুর-৩ এ ধানের শীষের জয়ধ্বনি, ৬১ হাজারের ভোটের ব্যবধানে বিএনপির রফিকুল ইসলাম বাচ্চুর ঐতিহাসিক বিজয় - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুর-৩ এ ধানের শীষের জয়ধ্বনি, ৬১ হাজারের ভোটের ব্যবধানে বিএনপির রফিকুল ইসলাম বাচ্চুর ঐতিহাসিক বিজয়

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

গাজীপুর-৩ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিপুল ভোটে জয়লাভ করে প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৬১ হাজার ৯০৪ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন।

গাজীপুর জেলার এই আসনটিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচিত হয়ে আসছিলেন। তবে এবারের নির্বাচনে সেই ধারার পরিবর্তন ঘটিয়ে বাচ্চুর এই জয়কে স্থানীয়রা রাজনৈতিক পটপরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৮০টি ভোটকেন্দ্রে মোট ৫ লাখ ২৩ হাজার ২২২ ভোটের মধ্যে অধ্যাপক বাচ্চু পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হক পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর স্থানীয় একজন প্রার্থী মনোনয়ন পাওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মাঠভিত্তিক প্রচারণা, ব্যক্তিগত যোগাযোগ এবং জনসম্পৃক্ত কর্মসূচির কারণে তার পক্ষে গণসমর্থন তৈরি হয়।

ডা. বাচ্চুর রাজনৈতিক যাত্রা শুরু ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। পরবর্তীতে তিনি পেশাজীবী সংগঠন ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকেন। জীবনের বিভিন্ন সময়ে মামলা, গ্রেপ্তার ও কারাবাসের অভিজ্ঞতা থাকলেও এলাকায় একজন মানবিক চিকিৎসক হিসেবে তার সুনাম রয়েছে। বিশেষ করে করোনা মহামারির সময় ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা ও সহায়তা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন তিনি।

বিজয়ের প্রতিক্রিয়ায় ডা. বাচ্চু বলেন, “এটি জনগণের বিশ্বাস ও ভালোবাসার জয়। গাজীপুর-৩ আসনের মানুষের উন্নয়ন, সুশাসন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমি কাজ করে যাব।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ফলাফল শুধু একটি আসনের জয় নয়, বরং গাজীপুর-৩ এর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। এখন দেখার বিষয়, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নবনির্বাচিত এই সংসদ সদস্য কতটা সফল হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »