1. : admin :
গুরুদাসপুরে স্কুল মাঠে নির্মাণ সামগ্রী, ভোগান্তিতে শিক্ষার্থীরা - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

গুরুদাসপুরে স্কুল মাঠে নির্মাণ সামগ্রী, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে

নাটোর সংবাদদাতা:

নাটোরের গুরুদাসপুরের সোনাবাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে রাখা হয়েছে রাস্তার কাজের নির্মাণ সামগ্রী। নির্মাণ কাজে ব্যবহৃত বালুমিশ্রিত পাথর, বালু ও পাথরের খোয়া রাখায় স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেইসাথে দীর্ঘদিন ধরে এসব সামগ্রী ফেলে রাখায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী জানান, প্রায় এক মাস ধরে বিদ্যালয় মাঠে নির্মাণ সামগ্রী ফেলে রেখেছেন নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিংকি কনস্ট্রাকশানের স্বত্বাধিকারী মো. আশফাক জেমস। এতে মাঠজুড়ে ছড়িয়ে পড়েছে পাথরের কুচি। ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীর চর্চা ব্যহত হচ্ছে। বিদ্যালয় মাঠের বালু ও পাথরের ধুলোয় পড়াশোনার পরিবেশ বিনষ্ট হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সংশ্লিষ্ট ঠিকাদারকে অসংখ্যবার নির্মাণসামগ্রী সরিয়ে নিতে বললেও ঠিকাদার তা আমলে নিচ্ছেন না। এতে চরম ভোগান্তিতে রয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। তাই এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, স্কুল মাঠে নির্মাণ সামগ্রী রাখতে নিষেধ করা হয়েছিল। বঁাধাও দিয়েছি। কিন্তু তারা মানেননি। বালু ও পাথরের কারণে শিক্ষার্থীসহ আমাদেরকেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
উপজেলা প্রকৌশলী মো. মিলন মিয়া বলেন, সোনাবাজু থেকে নাজিরপুর অভিমুখি ৬ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে সেগুলো সরিয়ে নিতে বলা হয়েছে।
বিষয়টি জানতে চাইলে ঠিকাদার জেমস মুঠোফনে জানান, রাস্তা সংস্কার সরকারি কাজ। জায়গা না পাওয়ার কারণে সরকারি রাস্তা সংস্কার কাজের নির্মাণ সামগ্রী ওই বিদ্যালয় মাঠে রাখা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে কাজ স্থগিত রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন, সমস্যা সমাধান করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »