1. : admin :
জানাজা নামাজে বাধার অভিযোগ অস্বীকার, ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচার’ বলছেন নাজমুল হুদা শাহীন - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

জানাজা নামাজে বাধার অভিযোগ অস্বীকার, ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচার’ বলছেন নাজমুল হুদা শাহীন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২৩ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি|যায়যায় সময় 
গাজীপুরের শ্রীপুরে জানাজা নামাজে বাধা দেওয়ার অভিযোগে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীনের নাম জড়িয়ে প্রকাশিত একটি সংবাদকে ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় নাজমুল হুদা শাহীন বলেন, ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি জানান, “জানাজা নামাজে বাধা দেওয়ার মতো ঘটনার সঙ্গে আমাকে জড়ানো দুঃখজনক। এটি ভিত্তিহীন এবং পরিকল্পিত অপপ্রচার।”
তার ভাষ্য, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল ইচ্ছাকৃতভাবে তার নাম ব্যবহার করছে। একজন মুসলমান হিসেবে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কেউ যদি সুনির্দিষ্ট অভিযোগ করে, তাহলে প্রমাণসহ সামনে আসার আহ্বান জানান তিনি।
এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনায় নাজমুল হুদা শাহীনের সংশ্লিষ্টতার প্রমাণ তারা পাননি। তারাও অভিযোগটিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন।
নাজমুল হুদা শাহীন প্রশাসনের কাছে বিষয়টি তদন্তের দাবি জানিয়ে বলেন, মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে রাজাবাড়ী ইউনিয়নে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »