1. : admin :
দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে শ্রীপুরে গণভোট বিষয়ক সভা - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে শ্রীপুরে গণভোট বিষয়ক সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক। যায়যায় সময় 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক সমাজ, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠন ও সুধীজনরা অংশ নেন।

গণভোট–২০২৬, সাংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানে শ্রীপুর উপজেলা পরিষদের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় গণভোটের ধারণা, এর গুরুত্ব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। তিনি বলেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় গণভোট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মেরাজুল ইসলাম, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান।

সভায় শ্রীপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা গণভোট বিষয়ে সঠিক তথ্য জানানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »