1. : admin :
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে গণ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত। - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে গণ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে
আসাদ হোসেন রিফাতঃ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটের হাতীবান্ধায় গণ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকলে হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী,বিএনপির কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু।
এসময় তিনি বলেন, লালমনিরহাট জেলায় তিনটি মন্ত্রী ছিল তারা তিস্তা নিয়ে কোন চিন্তা করি নাই, তিস্তা পাড়ের মানুষের যখন কান্না দেখি তখন আর ঘরে বসে থাকতে পারিনা। কোন সংকেত ছাড়াই হঠাৎ করে ভারত যখন উজানে পানি ছেড়ে দিল তখন তিস্তা ব্যারেজে বিপদ সীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। রাতে মানুষ ঘুমিয়ে ছিল বিছানার উপরে পানি উঠেছে। কৃষি  চাষাবাদ করার জন্য পানি দেয় না আর বর্ষাকালে বাড়িঘর ডুবে যায়। তিস্তা পাড়ের ১৩০ কিলোমিটার এলাকার মানুষ হা-হা কারে পরিণত হয়েছে। সরকার সেদিকে গুরুত্ব দেয় না। এটি বিদেশি অর্থ ছাড়াও বাংলাদেশী অর্থ দিয়ে বাস্তবায়ন  করা সম্ভব। চীন সরকার আমাদের বলেছে সরকার গ্রীন সিঙ্গেল দিলেই আমরা কাজ শুরু করব।
আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় গোটা রংপুরকে আমরা অচল করে দিতে  বাধ্য হবো।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট- আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিষ্টার হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে  উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র  যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »