1. : admin :
নিজ মাতৃভূমিতে গণসংবর্ধনা পেলেন গাজীপুর সাংবাদিক ঐক্যের নেতা আবুল কাশেম - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

নিজ মাতৃভূমিতে গণসংবর্ধনা পেলেন গাজীপুর সাংবাদিক ঐক্যের নেতা আবুল কাশেম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |যায়যায় সময় 

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি, কক্সবাজারের টেকনাফের সন্তান এবং দৈনিক যুগান্তরের অনুসন্ধানী সাংবাদিক আবুল কাশেমকে তাঁর নিজ মাতৃভূমিতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বসহ বিভিন্ন সমিতির প্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

গণসংবর্ধনায় বক্তারা বলেন, আবুল কাশেম শুধু একজন অনুসন্ধানী সাংবাদিক নন, তিনি সমাজের অনিয়ম-দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর। তাঁর নেতৃত্বে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ আরও শক্তিশালী হবে এবং এ অর্জন সমগ্র টেকনাফবাসীর জন্য গর্বের।

সংবর্ধিত সভাপতি আবুল কাশেম আবেগাপ্লুত হয়ে বলেন, “এই সম্মান আমার মাতৃভূমির মানুষের। সাংবাদিকদের অধিকার, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমি সবসময় অঙ্গীকারবদ্ধ থাকব। আমি অতি সাধারণ পরিবারের সন্তান, আমাকে সবাই যে ভালোবাসা দেখিয়েছেন তা আজীবন মনে রাখার মতো। সবসময় চেষ্টা করব আমার ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকার জন্য।”

তিনি আরও বলেন, “অন্যায়ের বিরুদ্ধে আমার কলম থামবে না। আপনারাই আমার শক্তি, আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। আগামীতে আমি হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন করব। সবাই আমার জন্য দোয়া করবেন।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »