1. : admin :
স্বপ্নের কৃষি গঠনে তরুণ প্রজন্মই মূল শক্তি : কৃষি সচিব - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

স্বপ্নের কৃষি গঠনে তরুণ প্রজন্মই মূল শক্তি : কৃষি সচিব

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক॥ যায়যায় সময়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী “তারুণ্যের উৎসব ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজিত এবং গাকৃবি’র সার্বিক সহযোগিতায় আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— “তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি।” তরুণদের কৃষি গবেষণা ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, “স্বপ্নের কৃষি গঠনে তারুণ্যই মূল শক্তি। ২০৫০ সালকে লক্ষ্য রেখে ২৫ বছর মেয়াদি কৃষি পরিকল্পনায় ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়কে হটস্পট হিসেবে ধরা হয়েছে। সরকার কৃষিবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে আন্তরিকভাবে কাজ করছে।”

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “বিশ্ব জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত বিপ্লব ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তারুণ্যের উদ্ভাবনী শক্তিই কৃষিকে রূপান্তরিত করার কার্যকর হাতিয়ার।”

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া অনুষ্ঠানে গাকৃবির ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, বিজ্ঞানী, উদ্যোক্তাসহ প্রায় ৩৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএআরসি’র এইআরএস বিভাগের সদস্য পরিচালক ড. মোঃ মোশাররফ উদ্দিন মোল্লা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুস সালাম। তিনি কৃষিতে প্রযুক্তি প্রয়োগ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী উৎসবে ১১ জন সফল কৃষি উদ্যোক্তা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন। তাদের মধ্যে গাকৃবি থেকে গ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট সম্পন্নকারীরাও ছিলেন। উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সভাপতির বক্তব্যে ড. নাজমুন নাহার করিম তরুণদের কৃষি উদ্ভাবনে নেতৃত্ব দিয়ে পরিবর্তনশীল বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, “তারুণ্যের উৎসব ২০২৫” ক্রমান্বয়ে দেশের আরও চারটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »