1. : admin :
নাটোরের লালপুরে পদ্মার বালু ও মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

নাটোরের লালপুরে পদ্মার বালু ও মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি.

যায়যায় সময়
নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের নিমতলী পদ্মানদীর কিনারা থেকে বালু ও মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালপুর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্যদেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ টুটুল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শুকুর আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন সুমনসহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন, উপজেলার ১ নং লালপুর ইউনিয়নের দিয়াড়বাহাদুরপুর দাগ নং-৩,৪ ও ৫ নং শীটে বালু মহাল ঘোষনা থাকলেও বালু ও মাটি দস্যুরা ২নং ঈশ্বরদী ইউনিয়নের নিমতলী পদ্মা নদীর কিনারা থেকে প্রতিদিন শত শত ট্রাক বালু ও মাটি কৃষি জমি থেকে উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এতে সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি নদীভাঙনের আশঙ্কা বাড়ছে। এর প্রতিবাদ করলে বালু ও মাটি দস্যুরা মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। পরে তারা বালু ও মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার নিকট স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »