1. : admin :
গাজীপুরে জাসাসের নবগঠিত কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

গাজীপুরে জাসাসের নবগঠিত কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি ॥ যাযায় সময়

গাজীপুর সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণাকে ঘিরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দেয়।

এ উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব গাজীপুরে সাংস্কৃতিক অঙ্গনকে আরও শক্তিশালী করবে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করবে।

কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকির, গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক শাহ এরশাদ ফকির ও সদস্য সচিব আব্দুর রহমান দুখুসহ কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানিয়ে মিছিল-পথসভা করা হয়।

গাজীপুর সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম মিছিলের নেতৃত্ব দেন। এ সময় বক্তব্য রাখেন—

গাজীপুর জেলা জাসাসের দপ্তর সম্পাদক কামাল হোসেন,সদর উপজেলা জাসাসের ১নং যুগ্ম আহ্বায়ক জহির খলিফা,

যুগ্ম আহ্বায়ক সেলিম রানা, আল আমিন শেখ, মামুন ফকির, দেওয়ান হুমায়ুন আহমেদ, আবদুল হালিম সিকদার প্রমুখ।

অনুষ্ঠানে মহিলা নেত্রীসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরাও অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »