1. : admin :
রাজারহাটে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

রাজারহাটে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে
  1. এ.এস.লিমন
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/২০২৩ পালিত হয়েছে। প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি’র নেতৃত্বে ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও নূরে তাসনিমের নেতৃত্বে কর্মকর্তাগণ, সাবেক ডেপুটি কমান্ডার মো: সোলায়মান আলীর নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধা, ওসি মো: আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ-এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমন কুমার রায় ও ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলামের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তৌহিদুর রহমান ও যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন ও জাহানুর আলম সোহেলের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব মো: ওয়াহেদ আলী সরকারের নেতৃত্বে জাতীয়পার্টি, রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে প্রেসক্লাব রাজারহাট, উপজেলা সাবরেজিষ্ট্রার কার্যালয়, দলিল লেখক সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, রাজারহাট সদর ইউপি, চাকিরপশার ইউপি, উপজেলা আনসার ভিডিপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে এবং শহীদ মিনার ফুলে ফুলে ছেঁয়ে যায়। এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম। শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে শহীদ মিনার পাদদেশে বক্তব্য দেন- রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথর্ীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »