1. : admin :
ভাওয়ালগড় ইউনিয়নে ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

ভাওয়ালগড় ইউনিয়নে ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক |যায়যায় সময় 
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, গাজীপুর সদর উপজেলার অধীনস্থ ভাওয়ালগড় ইউনিয়ন শাখার কমিটি গঠন উপলক্ষে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ই জুলাই ২০২৫) বিকেলে স্থানীয় নয়ন তারা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব ক্বারী মোহাম্মদ বিপ্লব হোসেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও ওলামাগণ বলেন, দেশের এই ক্রান্তিকালে ওলামা সমাজকে এগিয়ে এসে ইসলাম ও জাতীয় স্বার্থে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। গঠনমূলক সংগঠন ও সুসংগঠিত নেতৃত্বই একটি ইউনিয়ন পর্যায়ে দলকে সুদৃঢ় করতে পারে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

গাজীপুর সদর উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক,ডা. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া,মাওলানা রুহুল আমিন,হাফেজ মোহাম্মদ মানসুরুল হক, (সম্মানিত সদস্য) আলহাজ্ব আব্দুল বারী মাস্টার,মাওলানা অলিউল্লাহ।

ভাওয়ালগড় ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক পদপ্রার্থী মোঃ রুবেল মাহমুদ,মাওলানা জুনায়েদ আল হাবিব,জাকির হোসেন,অন্যান্য ওলামা সদস্যবৃন্দ।

সভায় ভাওয়ালগড় ইউনিয়ন ওলামা দলের একটি শক্তিশালী ও কার্যকর আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। উপস্থিত সকল নেতৃবৃন্দ ও ওলামাগণ একমত পোষণ করেন যে, দেশ ও সমাজের কল্যাণে ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্বের বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »