1. : admin :
গাজীপুরে বোরকার নিচে পুলিশের পোশাক পরে থানায় প্রবেশ, ভুয়া নারী এসআই আটক - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

গাজীপুরে বোরকার নিচে পুলিশের পোশাক পরে থানায় প্রবেশ, ভুয়া নারী এসআই আটক

শেখ রমজান হাসান (নূর)
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪২১ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময় 

গাজীপুরের জয়দেবপুর থানায় ছদ্মবেশে প্রবেশের সময় পুলিশের পোশাক পরিহিত এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাটি ঘটেছে গত ৩ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে। আটককৃত ওই নারীর নাম তানিয়া (২৭)। তিনি গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া। অভিযোগের আড়ালে তিনি পুলিশের পোশাক পরে নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) পরিচয় দেন। এক পর্যায়ে থানায় কর্তব্যরত একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় সন্দেহ জাগে ডিউটি অফিসারের।

পরে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার শরীরে থাকা পুলিশের ইউনিফর্ম এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম দেখে নিশ্চিত হওয়া যায়, তিনি প্রকৃতপক্ষে পুলিশের কোনো সদস্য নন।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পোশাকসহ পুলিশের ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্যে জানা গেছে, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেই ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করতেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি বিবাহিত ও এক সন্তানের জননী।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছে বা কোনো অপরাধে জড়িত ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”

ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »