1. : admin :
সম্পাদক পদে পলাশ মল্লিক: সময়ের কণ্ঠস্বরের সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত - যায়যায় সময়
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচাদের লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু দৃষ্টিনন্দন হবে খালের পাড়, অর্থনীতিতে রাখবে ব্যাপক ভূমিকা: ত্রাণমন্ত্রী ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ শেখ রমজান হাসান নূর এর কবিতা- নিরব গাছতলার একাকীত্ব  গাজীপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা -ফখরুল সরকার ভাওয়ালগড় ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে নির্বাচনী প্রস্তুতির বার্তা দিলেন – আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জনস্বার্থে কাজের অঙ্গীকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী -মজিবুর রহমানের গাজীপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ভাওয়ালগড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসাইন

সম্পাদক পদে পলাশ মল্লিক: সময়ের কণ্ঠস্বরের সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত

শেখ রমজান হাসান (নূর)
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে

✍️ শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়

দেশের অন্যতম পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পলাশ মল্লিক। এর আগে তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে সময়ের কণ্ঠস্বর কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বার্তা সম্পাদক রবিউল ইসলামসহ সহকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে, সোমবার (৩০ জুন) রাতে সময়ের কণ্ঠস্বর-এর স্বত্বাধিকারী ও সিইও আরিফ সিকদার আনুষ্ঠানিকভাবে পলাশ মল্লিককে সম্পাদকের দায়িত্ব দেন।

গাজীপুরে মাঠ পর্যায়ের সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করা পলাশ মল্লিক ২০২৩ সালের ১৪ জুন থেকে সময়ের কণ্ঠস্বর-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দুই বছর সফলভাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে তাকে সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর পলাশ মল্লিক সময়ের কণ্ঠস্বর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই দায়িত্বকে আমি শুধু পদ নয়, বরং একটি গুরুদায়িত্ব হিসেবে দেখছি। যারা আমার পথচলায় পাশে ছিলেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পলাশ মল্লিক সম্পাদকের দায়িত্ব পাওয়ায় গাজীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে সাংবাদিক মাহবুবুল আলম বলেন—

> “কাজের সঠিক মূল্যায়ন এমন নেতৃত্বেই হয়। প্রিয় বন্ধু পলাশ মল্লিককে সম্পাদকের দায়িত্ব দিয়ে যে আস্থা ও বিশ্বাস প্রকাশ করা হয়েছে, তাতে আমরা সাংবাদিক সমাজ আশাবাদী। নিশ্চয়ই তার চিন্তা-চেতনা, পেশাদারিত্ব, সততা ও পরিশ্রম সময়ের কণ্ঠস্বরকে আরও নির্ভরযোগ্য ও শক্তিশালী গণমাধ্যমে রূপান্তর করবে।”

দায়িত্ব হস্তান্তরের এই দৃশ্য ছিল অনেকটাই আবেগঘন। শুধু একটি পদোন্নতি নয়, এটি একজন সৎ, সহজ-সরল মানুষের প্রতি দীর্ঘদিনের স্বীকৃতি। দেশের গণমাধ্যম খাতে এমন দৃষ্টান্ত গণতান্ত্রিক সাংবাদিকতার পথে সাহস জোগাবে—এমনটাই মনে করছেন সিনিয়র সাংবাদিকরা।

সময় এখন আস্থা অর্জনের, সময়ের কণ্ঠস্বরকে পেশাদার নেতৃত্বে এগিয়ে নেওয়ার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »