1. : admin :
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভীকে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভীকে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময় 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে শ্রীপুর উপজেলা এবং শ্রীপুর পৌর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু’র নেতৃত্বে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ এবং যুগ্ম আহ্বায়ক মুসলে উদ্দিন মৃধা।

এছাড়া শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির, ১নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন বেপারী, ২নং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ এডভোকেট রহুল কবির রিজভীকে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তাঁরা বলেন, “আমরা কেন্দ্রের দিকনির্দেশনা মেনে শ্রীপুর বিএনপিকে শক্তিশালী করতে কাজ করে যাব এবং জনগণের প্রত্যাশা পূরণে রাজপথে সক্রিয় থাকব।”

এডভোকেট রহুল কবির রিজভী আহ্বায়ক কমিটির নেতাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং দলকে ঐক্যবদ্ধ ও গতিশীল করার আহ্বান জানান। তিনি বলেন, “দলীয় কর্মকাণ্ডে শৃঙ্খলা, ত্যাগ ও ঐক্যই বিএনপির শক্তি। আমাদের সকলে মিলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে হবে।”

এসময় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »