1. : admin :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন বিএনপি নেতা - ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন বিএনপি নেতা – ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার শিরিরচালা আকন্দপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। সোমবার (২৩ জুন) সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ-কষ্টে আমরা সহায়তা নিয়ে এসেছি। বিপদগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব।”

তিনি আরো বলেন, ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহারে আমাদের সতর্কত প্রয়োজন আছে । নিম্নমানের বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কারণ নিম্নমানের বৈদ্যুতিক সামগ্রী ব্যবহারের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

উল্লেখ্য, স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও পরে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি বাড়ির ১২টি কক্ষ নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন বাড়ির মালিক ও ভাড়াটিয়া।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, আহবায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, সদস্য ইসলাম উদ্দিন, বাতেন বিএসসিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »