1. : admin :
গাজীপুরে সদর উপজেলা বিএনপির আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে সদর উপজেলা বিএনপির আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময় 

গাজীপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে।

রবিবার (১৬ জুন) আসরের নামাজের পর ভাওয়াল মির্জাপুর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী ও সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মিছিলটি ভাওয়াল মির্জাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম এস শপিং কমপ্লেক্স সংলগ্ন মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়।

আলোচনা সভায় আহ্বায়ক আবু তাহের মুসুল্লী বলেন,

> “গাজীপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের দিকনির্দেশনায় আমরা নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য।”

সদস্য সচিব আবু বকর সিদ্দিক বলেন,

> “কেন্দ্রীয় ও জেলা বিএনপির নির্দেশনা অনুসরণ করে, দলীয় শৃঙ্খলা বজায় রেখে আমরা সকল কার্যক্রম পরিচালনা করবো। গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের দিকনির্দেশনায় এবং দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপকল্প বাস্তবায়নে আমরা কাজ করবো ইনশাআল্লাহ।”

এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন  গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, মোঃ শাহাব উদ্দিন,ফজলুল হক মুসুল্লী, অ্যাডভোকেট সুলাইমান মোল্লা, ইসলামুদ্দীন, এমদাদুল হক মুসুল্লী, মাসুদুল কবির মোনায়েম,আব্দুল বাতেন বিএসসি, শহিদ কাজী, জসিমউদ্দীন, জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম, মোফাজ্জল হোসেন প্রধান, আবুল বাশার, রমজান আলী,হাজী আরিফ হোসেন, মিজানুর রহমান ফকির,কামরুল হাসান, আল মামুন সরকার, সৈয়দ করিম, সাদ্দাম হোসেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »