1. : admin :
জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ এক রাজনৈতিক নেতার প্রতিচ্ছবি - যায়যায় সময়
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচাদের লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু দৃষ্টিনন্দন হবে খালের পাড়, অর্থনীতিতে রাখবে ব্যাপক ভূমিকা: ত্রাণমন্ত্রী ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ শেখ রমজান হাসান নূর এর কবিতা- নিরব গাছতলার একাকীত্ব  গাজীপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা -ফখরুল সরকার ভাওয়ালগড় ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে নির্বাচনী প্রস্তুতির বার্তা দিলেন – আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জনস্বার্থে কাজের অঙ্গীকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী -মজিবুর রহমানের গাজীপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ভাওয়ালগড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসাইন

জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ এক রাজনৈতিক নেতার প্রতিচ্ছবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

– সম্পাদকের কলম থেকে:

গাজীপুর জেলার রাজনীতির প্রাঙ্গণে এক উজ্জ্বল নাম—আলহাজ্ব আবু বকর ছিদ্দিক । তিনি তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সক্রিয় থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। একজন তৃণমূল থেকে উঠে আসা নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি শুধু রাজনৈতিক আদর্শে বিশ্বাসী নন, বরং জনসেবার ক্ষেত্রেও রেখে চলেছেন অনন্য অবদান।

রাজনৈতিক পথচলা: নিষ্ঠা ও নেতৃত্বের নিদর্শন

আলহাজ্ব আবু বকর ছিদ্দিক এর রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৮৬ সালে, ধনাই ব্যাপারী উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে। এরপর একে একে তিনি মাওনা চৌরাস্তা আঞ্চলিক শাখা, শ্রীপুর ডিগ্রি কলেজ, বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন, যুবদল এবং জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রতিটি ধাপে তাঁর কর্মদক্ষতা, সংগঠনের প্রতি অঙ্গীকার এবং নেতৃত্বগুণ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

দায়িত্ব পালনকালীন গুরুত্বপূর্ণ পদসমূহঃ

সাবেক চেয়ারম্যান, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ (২০১৮–২০২৩)

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা বিএনপি (২০২২–২০২৫)

সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর সদর উপজেলা বিএনপি (২০২২–২০২৫)

যুগ্ম-আহ্বায়ক, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি (২০১৩–২০২১)

যুবদল ও ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত

জনসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত:

চেয়ারম্যান হিসেবে তিনি ভাওয়ালগড় ইউনিয়নে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করেন। রাস্তাঘাট সংস্কার, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বয়স্ক ভাতা ও সরকারি সহায়তার যথাযথ বণ্টন, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষা বিস্তারে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তাঁর প্রশাসনিক স্বচ্ছতা ও মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে সাধারণ মানুষের কাছে “অভিভাবক” হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নেতাকর্মীদের কণ্ঠে নির্ভীক এক নেতা:

মিজানুর রহমান খোকন- সাবেক কোষাধ্যক্ষ ,গাজীপুর সদর উপজেলা বিএনপি

তিনি এমন একজন নেতা, যিনি কথায় নয়, কাজে প্রমাণ দিয়েছেন—কর্মীরাই দলের প্রাণ, কর্মীরাই শক্তি। তিনি মাঠের প্রতিটি কর্মীকে সম্মান করেন, তাদের পাশে থাকেন সুখে-দুঃখে, আন্দোলনে-সংগ্রামে। তার দরজা সব সময় কর্মীদের জন্য খোলা থাকে।

আজ যখন রাজনীতির মাঠে নীতির চেয়ে সুবিধা বড় হয়ে দাঁড়িয়েছে, তখন আবু বকর ছিদ্দিক  গাজীপুর সদর উপজেলা বিএনপি- ৪ নং ওয়ার্ড ভাইয়ের মতো একজন নীতিনিষ্ঠ, কর্মীবান্ধব নেতার নেতৃত্ব আমাদের সাহস দেয়, প্রেরণা দেয়।

তিনি শুধু নেতাই নন, আমাদের ভাই, অভিভাবক, এবং সংগ্রামের সহযোদ্ধা।

জসিম তাজ, যুগ্ম সম্পাদক, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল:
“আলহাজ্ব আবু বকর ছিদ্দিক একজন দূরদর্শী ও নীতিনিষ্ঠ নেতা। তাঁর মত নেতৃত্ব গাজীপুর জেলা বিএনপির জন্য অমূল্য সম্পদ।”

মোছা. হেলেনা আক্তার, মহিলা দল নেত্রী, ভাওয়ালগড়:
“তিনি ছিলেন শুধু একজন চেয়ারম্যান নন, বরং একজন অভিভাবক। নারীর উন্নয়নে তাঁর আন্তরিকতা সবসময়ই প্রশংসনীয়।”

জসীমউদ্দীন মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক “তিনি আমাদের রাজনীতির আদর্শ শিখিয়েছেন—যেখানে নৈতিকতা ও সততা সর্বাগ্রে।”

সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা:

আব্দুল হান্নান, কৃষক:
“চেয়ারম্যান সাহেবের সময়ে রাস্তাঘাট ঠিকঠাক হয়েছিল, সরকারি সহায়তাও ঠিকমতো পেতাম। উনি ছিলেন সবার জন্য।”

”দরিদ্রদের সহায়তা নিয়ে:

তামান্না আফরোজ লূবনা, গৃহবধূ: “তিনি শুধু বলেই থেমে থাকেননি, নিজের হাতে শীতবস্ত্র, খাবার বা লেখার সামগ্রী বিলি করেছেন। তার উদ্যোগে এখন পাড়ার অনেকেই এগিয়ে আসেন দরিদ্রদের পাশে দাঁড়াতে।”

সাহেব আলী, দিনমজুর:
“ভোটের পরে যাঁকে পাশে পাওয়া যায়, তিনি-ই তো প্রকৃত নেতা। ওনার মতো নেতার দরকার আমাদের সবার।”

দমন-পীড়নেও অবিচল থেকে নেতৃত্ব

আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানি, মিথ্যা মামলা ও প্রশাসনিক দমননীতির মুখে পড়েও আলহাজ্ব আবু বকর ছিদ্দিক কখনো আদর্শচ্যুত হননি। বরং তিনি আরও বলিষ্ঠ হয়ে রাজপথে থাকেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের কার্যক্রমকে গতিশীল করতে সক্রিয় থাকেন। শারীরিক অসুস্থতা ও নানাবিধ হুমকি থাকা সত্ত্বেও তিনি সকল কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব প্রদর্শন করে গেছেন।

আদর্শ ও নেতৃত্বের প্রতিচ্ছবি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী চেতনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিশ্বাস রেখে, আলহাজ্ব আবু বকর ছিদ্দিক নিরলসভাবে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক বৈরিতার মধ্যেও তিনি তৃণমূল পর্যায়ে বিএনপির ভিত্তিকে শক্তিশালী করে চলেছেন।

উপসংহার

আলহাজ্ব আবু বকর ছিদ্দিক এর জীবন ও কর্ম একজন আদর্শ রাজনীতিবিদের প্রতিচ্ছবি—যিনি ত্যাগ, নিষ্ঠা, প্রজ্ঞা এবং সাহসিকতার মাধ্যমে জনগণের ভালোবাসা অর্জন করেছেন। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, জনসেবার দৃষ্টান্ত ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য এক অনুকরণীয় দিকনির্দেশনা হয়ে থাকবে

শেখ রমজান হাসান (নূর)

বার্তা সম্পাদক: যায়যায় সময়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »