1. : admin :
ময়মনসিংহ বিভাগে বিজেপির সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন, রানা পেলেন কেন্দ্রীয় দায়িত্ব - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

ময়মনসিংহ বিভাগে বিজেপির সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন, রানা পেলেন কেন্দ্রীয় দায়িত্ব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক:

যায়যায় সময়.কম

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোয় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দলটির ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিজ মাহবুব (রানা)।

২২ মে দলীয় চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ স্বাক্ষরিত এক অফিসিয়াল পত্রে এ নিয়োগ অনুমোদিত হয়।

ত্রিশাল উপজেলার কৃতি সন্তান নাফিজ মাহবুব (রানা) দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয়। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি কৃতজ্ঞতা জানাই কেন্দ্রীয় চেয়ারম্যানসহ নেতৃবৃন্দের প্রতি। আমি বিশ্বাস করি, সাংগঠনিক শৃঙ্খলা ও আদর্শ বজায় রেখে ময়মনসিংহ বিভাগে একটি শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে পারবো। সুষ্ঠু ও ইতিবাচক রাজনীতিই আমার একমাত্র লক্ষ্য।”

দলীয় নেতৃবৃন্দ এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মনে করছেন। ময়মনসিংহ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও বিজেপির কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন বলেন, “নাফিজ ভাইয়ের নেতৃত্বে আমরা আরও সুসংগঠিত হতে পারব। তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ও উদ্যম ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।”

বাংলাদেশ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন বলেন, “রানা ভাইয়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব ময়মনসিংহে ইতিবাচক পরিবর্তন আনবে।”

নাগরিক সমাজ ময়মনসিংহ-এর সদস্য সচিব শামসুদ্দোহা বলেন, “এই দায়িত্বের মাধ্যমে রানা ভাই নতুন প্রজন্মের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবেন। তাঁর মত তরুণ ও উদ্যমী নেতৃত্ব দলকে শক্তিশালী করবে।”

বিজেপির কেন্দ্রীয় নেতা হাসিবুল হক শান্ত বলেন, “রানা ভাই দলের জন্য নিবেদিতপ্রাণ। নতুন দায়িত্বের মাধ্যমে তাঁর কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।”

ইউসেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. আলহাজ মো. শরীফ আব্দুল্লাহ হিস সাকী আশাবাদ ব্যক্ত করে বলেন, “রাজনৈতিক নেতৃত্ব দেশ ও সমাজের কল্যাণে ব্যবহৃত হওয়া উচিত। রানা ভাই সে লক্ষ্যেই কাজ করবেন।”

ত্রিশাল উপজেলা বিজেপি নেত্রী লুৎফা সরকার (নিশু) বলেন, “নারী নেতৃত্বকে উৎসাহিত করার ক্ষেত্রে রানা ভাই সবসময় পাশে থেকেছেন। তাঁর এই পদোন্নতি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।”

দলের অভ্যন্তরে নেতাকর্মীরা আশা করছেন, নাফিজ মাহবুব (রানা)-এর এই দায়িত্বগ্রহণ ময়মনসিংহ বিভাগে দলকে আরও সংগঠিত ও গতিশীল করে তুলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »