1. : admin :
গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা - যায়যায় সময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান

গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)

নিজস্ব প্রতিবেদক: 

যায়যায়সময়.কম

গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ মে ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুর জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী দলের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে জেলা পর্যায়ের আওতাধীন সকল ইউনিয়ন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইফতেখার আহমেদ সিদ্দিকী।

এ সিদ্ধান্তের ফলে নতুন করে ইউনিট গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিলুপ্ত কমিটিগুলোর স্থলে কবে নাগাদ নতুন কমিটি গঠন করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

দলের নেতাকর্মীদের এ সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »