1. : admin :
মরহুম আবুল হোসেন মিলনের স্মরণে গাজীপুর জেলা যুবদলের স্মরণ সভা - যায়যায় সময়
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম “পিরুজালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জি. খন্দকার আসাদুজ্জামান” টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক বশির আহমেদ কাজল “রাজাবাড়ী ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী নুরুন্নাহারের ঈদ শুভেচ্ছা “জিয়ার আদর্শের সৈনিক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী”

মরহুম আবুল হোসেন মিলনের স্মরণে গাজীপুর জেলা যুবদলের স্মরণ সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন

যায়যায়সময়.কম

গাজীপুর জেলা যুবদলের সদস্য এবং শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মরহুম আবুল হোসেন মিলনের মৃত্যুতে গাজীপুর জেলা যুবদলের উদ্যোগে স্মরণসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪ঠা মে, রবিবার, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের আয়োজনে হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত স্মরণসভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-কৃষি বিষয়ক সম্পাদক শরীফ মোহাম্মদ সিদ্দিকী; গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আল আমিন হোসেন; গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ মোল্লা; গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ; গাজীপুর জেলা যুবদলের সদস্য এডভোকেট আবু বকর সিদ্দিক; গাজীপুর জেলা যুবদলের সদস্য এবং ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন; শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন; পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির; মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরীফুল বাশার সজল; ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ সরকারসহ গাজীপুর জেলা এবং গাজীপুর সদর উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ মরহুম আবুল হোসেন মিলনের স্মৃতিচারণা করেন এবং বলেন,আমরা গাজীপুর জেলা যুবদল একটা পরিবার। সবাই মিলে মরহুম আবুল হোসেন মিলনের পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ।

পরিশেষে, মরহুম আবুল হোসেন মিলনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »