1. : admin :
নিকলীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে - যায়যায় সময়
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিকলীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ, হাওরাঞ্চল (কিশোরগঞ্জ)

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের নিকলীতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় নিকলী উপজেলা পরিষদ প্রাঙ্গনে  উপজেলা প্রশাসন আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউ ডি এফ দুর্গা রানী সাহা।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন,নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, একাডেমি সুপারভাইজার আরাধন কুমার দেব,

কিশোরগঞ্জ জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, যুব উন্নয়ন অফিসার জে. এম সেলিম রেজা,

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রুস্তম আলী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী, সদর ইউনিয় বিএনপির সভাপতি হারুন আল কাইয়ুম, সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদ আনিসুজ্জামান মোহন, সাবেক উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শামীম আল মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হৃদয় হাসান, সদস্য সচিব রনি আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈকত কবির নাদিম, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক,বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও বিপুল সংখ্যাক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার বক্তব্যে বলেন, চাকরির পিছনে না ঘুরে দক্ষতা অর্জন করে আমাদের দেশকে আমরা সোনার দেশ হিসেবে গড়ে তুলবো। তিনি বলেন, আমাদের চরিত্রকে বদলাতে হবে। প্রথমে আমরা নিজেকে বদলাতে হবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা যেন আজকের এ শ্লোগানকে শুধু মুখে না বলে কার্যকরি ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »